আমাদের সম্পর্কে

লোকচাই একটি বাংলাদেশী প্ল্যাটফর্ম যেখানে আপনি দরকারি মানুষ — শিক্ষক, ড্রাইভার, কারিগর — খুঁজে পাবেন এবং সরাসরি তাঁর সাথেই কথা বলবেন। মাঝখানে কোনো এজেন্ট নেই, কোনো দালাল নেই।

আমরা যা করি না

ফোন নম্বর দেখতে টাকা লাগে না, যোগাযোগ করতে টাকা লাগে না, বিজ্ঞাপন দিতে টাকা লাগে না। এই তিনটেই বাংলাদেশের টিউশন-মিডিয়ার চেনা ব্যবসা — আমরা ওই পথে যাইনি।

এখন কী চালু আছে

লোকচাই টিউটর পোর্টাল — সারা বাংলাদেশে গৃহশিক্ষক ও টিউশনি। বাংলা, ইংরেজি ও মাদ্রাসা মাধ্যম, সব শ্রেণি। অভিভাবক নিজের চাহিদা পোস্ট করতে পারেন, টিউটর নিজের প্রস্তাব দিতে পারেন, আর দুই পক্ষ সরাসরি কথা বলে ঠিক করেন।

টিউটর পোর্টালে যান →
সব বিজ্ঞাপন ও এলাকা দেখুন →

শীঘ্রই আসছে

ড্রাইভার · রাঁধুনি · গৃহকর্মী · মেকানিক · ইলেকট্রিশিয়ান · বিউটিশিয়ান

এগুলো এখনো চালু হয়নি। যেদিন হবে, সেদিনই এখানে লেখা থাকবে — আগে নয়।

বিশ্বাস ও যাচাই

যাঁরা চান, তাঁরা জাতীয় পরিচয়পত্র বা শিক্ষাগত সনদ জমা দিয়ে প্রোফাইল যাচাই করাতে পারেন। যাচাই ঐচ্ছিক — কিন্তু যাচাই হয়ে গেলে প্রোফাইলে সেটা দেখা যায়, যাতে অভিভাবক জেনে সিদ্ধান্ত নিতে পারেন।

জমা দেওয়া নথি এনক্রিপ্টেড স্টোরেজে থাকে এবং শুধুমাত্র অনুমোদিত পর্যালোচক দেখতে পারেন। কী সংগ্রহ করা হয়, কতদিন রাখা হয় আর কী মুছে ফেলা হয় — সবটা গোপনীয়তা নীতিতে লেখা আছে।

নামটা কেন "লোকচাই"

"লোক চাই" — মানুষ দরকার। বাংলাদেশে কাজের লোক খোঁজার সবচেয়ে সাধারণ কথাটাই। ওয়েবসাইটের নামটা ইংরেজি হতে হবে, এমন কোনো নিয়ম নেই।